Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

পটিয়া থেকে নিখোঁজ স্বপন দাশের মরদেহ মিলল বাঁশখালীতে


কয়েকদিনের খোঁজাখুঁজির পর অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার, পরে পরিবারের শনাক্ত
চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে বাঁশখালীতে। নিহত ব্যক্তি স্বপন দাশ (৫০), তিনি পটিয়া উপজেলার পূর্ব ডেঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।


পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে বাঁশখালীর চাম্বল বাজার এলাকা থেকে স্বপন দাশ নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাননি।


এদিকে, বাঁশখালী থানা পুলিশ একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি স্বপন দাশের বলে শনাক্ত করেন।


পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্বপন দাশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।


তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Theme images by i-bob. Powered by Blogger.